রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।’
এ বিষয়ে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চালক ও হেলপারকে মারপিট করছিল। পরে তাদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি জানান, বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কে বা কারা জড়িত প্রাথমিকভাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
