আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী 

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৯:৫৪

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে স্ত্রীর দেওয়া তথ্যে আলেফ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২ আগস্ট) মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়া বয়লারপট্টিতে এ ঘটনা ঘটে। আটক আলেফ চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে।

জানা গেছে, শনিবার বিকালে আলেফের বাড়ির দোতলায় ভাড়া ওঠেন এক কলেজছাত্রী। রোববার সকালে ওই কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকা অবস্থায় আলেফের স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ে তাদের দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে রোববার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসএএস