ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৮:২৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু সংক্রমণও বৃদ্ধি পাচ্ছে। তাই রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

চিকিৎসকদের পরামর্শ, জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

ইত্তেফাক/এমএএম