উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে করোনা পজিটিভের রিপোর্ট পান। তিনি বৃহস্পতিবার বগুড়া ল্যাবে নিজের নমুনা পাঠান।
জামাল আহমেদ সাঁথিয়াবাসীসহ তার পরিচিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন। হালকা ঠাণ্ডা ও জ্বরে ভুগছেন তিনি। সাঁথিয়ায় সরকারি বাসায় পৃথক কক্ষে নির্বাহী অফিসার জামাল আহমেদ চিকিৎসা গ্রহণ করছেন।
ইত্তেফাক/আরকেজি

