ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
নবাব নন্দিনী সোহা রিটার্নস
সোহা আলি খান আবার অনেক দিন পর হিন্দি সিনেমার দর্শকদের সামনে আসছেন। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি 'সাহেব বিবি আউর গ্যাংস্টার রিটার্নস'। রোমান্টিক থ্রিলার ড্রামা ধাঁচের এ ছবিতে উল্লেখযোগ্য একটি চরিত্রে রূপদান করেছেন পতৌদির নবাব নন্দিনী সোহা। বলিউডে অভিনেত্রী হিসেবে পা রাখার পর এর মধ্যে ৯ বছর পরিয়ে গেলেও ভালো অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। তারপরেও সোহা নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন। বড় ভাই সাইফ আলি খান ও মা প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং বাবা প্রয়াত ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খানের পরিচিতির সূত্রকে ফিল্মি ক্যারিয়ারে কাজে না লাগিয়ে নিজের মতো করে কাজ করে যাচ্ছেন তিনি। সোহা আলি খানের সাম্প্রতিক ছবি এবং অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন

পরিচালক তিগমাংশু ধুলিয়ার 'সাহেব বিবি আউর গ্যাংস্টার' ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। রোমান্টিক থ্রিলার ড্রামা ধাঁচের এ ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসার পাশাপাশি সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছিল। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে পরিচালক তিগমাংশু ধুলিয়া 'সাহেব বিবি আউর গ্যাংস্টার' ছবির সিক্যুয়েল তৈরি ঘোষণা দিয়েছিলেন। সিক্যুয়েলের দ্বিতীয় পর্বে আগের ছবির প্রধান দুই তারকা জিমি শেরগিল ও মাহি গিল থাকলেও এবার নতুনভাবে যুক্ত হয়েছেন ইরফান খান ও সোহা আলি খান। এ ছবিতে সোহা অভিনয় করেছেন নিপীড়িত ও স্বামীর ভালোবাসা বঞ্চিত গৃহবধূর চরিত্রে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল হিন্দি সিনেমা 'সাউন্ডট্র্যাক'-এ। যা ২০১১ সালে মুক্তি পেয়েছিল। আজকাল সোহা আলি খানকে বলিউডের সিনেমায় খুব ঘন ঘন দেখা না গেলেও অভিনয় জগত্ ছেড়ে তিনি চলে যাননি। যার প্রমাণ সাম্প্রতিক ছবি 'সাহেব বিবি আউর গ্যাংস্টার রিটার্নস'। পতৌদির বিখ্যাত নবাব খান্দানের মেয়ে সোহা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও শোবিজে নিজেকে জড়িয়েছিলেন মা শর্মিলী ঠাকুর ও বড় ভাই সাইফ আলি খানকে দেখে। অক্সফোর্ডের বালিওল কলেজ থেকে জিওগ্রাফি এবং লন্ডন স্কুল অব ইননমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স থেকে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিষয়ে মাস্টার্স ডিগ্রি নিয়ে বেশ কিছুদিন ফোর্ড ফাউন্ডেশন এবং বহুজাতিক একটি ব্যাংকে কাজ করেছেন সোহা। ২০০৪-এ 'দিল মাঙ্গে মোর' ছবির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছিল তার। ওই ছবিতে সোহার বিপরীতে নায়ক ছিলেন শহিদ কাপুর। এরপর দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারে মোটামুটি বেশকিছু ছবিতে অভিনয় করলেও বাংলা ছবি 'অন্তরমহল', বলিউডি সিনেমা 'রঙ দে বাসন্তি', 'খোয়া খোয়া চাঁদ', 'তুম মিলে', 'নাইনটি নাইন' প্রভৃতিতে তার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। সোহা 'রঙ দে বাসন্তি' ছবিতে সুঅভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রীর আইফা ও জিফা অ্যাওয়ার্ড লাভ করেছেন ২০০৬ সালে। তারমধ্যে যথেষ্ট সম্ভাবনার স্ফূরণ লক্ষ করা গেলেও দীর্ঘদিনের পথ চলার পর এখন পর্যন্ত বলিউডে নিজের অবস্থানকে উজ্জ্বল করতে পারেননি। তবে এ নিয়ে সোহার মধ্যে কোনো উদ্বেগ উত্কণ্ঠা আক্ষেপ হতাশা নেই। তিনি আছেন নিজের মতো। মাঝেমধ্যে হঠাত্ হঠাত্ অভিনয় করছেন কিছু কিছু ছবিতে। সালমান রুশদির বহুল আলোচিত উপন্যাস 'মিডনাইটস চিলড্রেন' অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করেছেন সোহা। এ ছাড়াও তার অভিনীত 'এয়ারপোর্ট' এবং 'ছয়ফুটিয়া ছোকড়ে' ছবির কাজ চলছে। এ বছরেই মুক্তি পাবে সোহা অভিনীত এ ছবিগুলো। বড় ভাই সাইফ আলি খান কারিনা কাপুরের সঙ্গে একটানা পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করলেও এ বিষয়টি নিয়ে লুকোচুরি করেছেন সবার সাথে। তবে এ ক্ষেত্রে ছোটবোন সোহা আলি খান অনেকটাই স্পষ্টবাদি, তার মধ্যে প্রেম-রোমান্সের ব্যাপারে কোনো রাখটাক নেই তেমন। অভিনেতা কুনাল খেমুর সঙ্গে সোহা আলি খানের প্রণয় চলছে গত কয়েক বছর ধরেই। এ বিষয়টি নিয়ে কোনো লুকোচুরি করেননি তিনি। অকপটে স্বীকার করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাত্কারে সোহা স্বীকার করেছে আগামী কয়েকদিনের মধ্যে নতুন কেনা বাড়িতে প্রেমিক কুনাল খেমুকে নিয়ে উঠবেন। এই মুহূর্তে প্রেমিক কুনাল একটি ছবির শুটিংয়ে ব্যাংককে রয়েছেন। হয়তো কুনাল ব্যাংকক থেকে ফিরলে সোহা তার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। কুনালের সঙ্গে ছোটবোন সোহার প্রণয়ের বিষয়টি বড় ভাই সাইফ আলি খান সহজভাবে গ্রহণ না করলেও মা শর্মিলা ঠাকুর এ বিষয়ে আপত্তি করছেন না। তিনি ব্যাপারটি মেনে নিয়েছেন। মায়ের সম্মতি পেয়েই সোহা প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। 'সাহেব বিবি আউর গ্যাংস্টার রিটার্নস' ছবিতে নিজের অভিনয়ে বেশ সন্তুষ্ট সোহা। 'পান সিং টোমার' ও 'সাহেব বিবি আউর গ্যাংস্টার' ছবি দুটির নির্মাতা তিগমাংশু ধুলিয়ার নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়েছিলেন। এ ছবিতে তার নিজের অভিনীত চরিত্রটি কেমন, পর্দায় এর স্থায়িত্ব কতটা সেসব বিষয়ে জানতে চাননি। এ প্রসঙ্গে সোহা সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেছেন, 'সাহেব বিবি আউর গ্যাংস্টার রিটার্নস' ছবির একজন তারকা হলেও আমি এ ছবির সাহেব, বিবি কিংবা গ্যাংস্টারও নই। আমি এ ছবিতে আমার অভিনীত চরিত্রের গুরুত্ব কিংবা পর্দায় আমার উপস্থিতির ধরন সম্পর্কে জানতে চাইনি পরিচালকের কাছে। শুধু আমি আমার চরিত্রটি সম্পর্কে ধারণা নিতে চেয়েছি। যখন এ বিষয়ে জানতে তার সঙ্গে কথা বলেছি তার কাছ থেকে আমার অভিনীত চরিত্রটি সম্পর্কে ধারণা লাভের পর আমি ভীষণ খুশি হয়েছিলাম। অনেকটা উত্সাহী মনোভাব নিয়ে কাজ করেছি এ ছবিতে। ডাবিং করার সময় আমি ছবিতে আমার অভিনয় দেখে অভিভূত হয়েছি। মনটা আমার ভরে গেছে। এ ছবিতে আমরা চারজন যে প্রধান চারটি চরিত্রে রূপায়ণ করেছি, সবাই যথেষ্ট সুযোগ পেয়েছি, দর্শকদের হূদয়ে নাড়া দেওয়ার মতো কাজ করেছি প্রত্যেকেই। 'সাহেব বিবি আউর গ্যাংস্টার রিটার্নস' ছবিতে আমাদের চারজনের চরিত্রই বেশ বর্ণাঢ্য। শুরুতে আমার অভিনীত চরিত্রটি বেশ ইনোসেন্ট প্রাণবন্ত মনে হলেও ধীরে ধীরে দর্শক তার মধ্যে নেগেটিভ বিষয়গুলো ফুটে উঠতে দেখে চমকে উঠবে।' 'সাহেব বিবি আউর গ্যাংস্টার রিটার্নস' ছবির মাধ্যমে দর্শক তাকে নতুনভাবে চিনবে বলে আশা করছেন সোহা। 'পান সিং টোমার' ও 'সাহেব বিবি আউর গ্যাংস্টার'-এর মতো ছবিগুলোর নির্মাতা তিগামংশু ধুলিয়ার নতুন ছবিতে অভিনয় করতে পেরে নতুন করে অনুপ্রেরনা লাভ করেছেন বলে জানিয়েছেন পতৌদির নবাব নন্দিনী। 'তার মতো গুণী নির্মাতার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি আর পেছনে ফিরে তাকাইনি। চোখ বুজে রাজি হয়েছি, আমি ভুল করিনি কিংবা ঠকিনি—এখন বেশ উপলব্ধি করছি,' উচ্ছ্বসিত হয়ে বলেন সোহা আলি খান।
( লেখাটি পড়া হয়েছে ৬৭ বার )
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২৩
ফজর৩:৪৭
যোহর১১:৫৫
আসর৪:৩৪
মাগরিব৬:৪০
এশা৮:০২
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৩৫
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.