রূপের সঙ্গে গুণের মেলবন্ধন ঘটিয়ে লাক্স সুন্দরি ফারিয়া মিডিয়াতে পথচলা শুরু করেন। ফারিয়া সৌন্দর্যের আকাশে নতুন তারকা হলেও মিডিয়াপাড়ায় তার পথ চলায় রয়েছে মেধাবী ছায়া। ইতোমধ্যে দেশীয় চ্যানেলগুলোতে প্রচারিত কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা গোলে-নাহারিন ও বাবা মো. মোজাম্মেল হক দু'জনই আমার অনুপ্রেরণার প্রধান উত্স।
২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
সবার সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারি।
সব সময় সত্য বলি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
খুব বেশি ইমোশনাল
মন খারাপ হলেই কেঁদে ফেলি।
জেদটা একটু বেশি।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
জয়া আহসান
বিপাশা হায়াত
অ্যাঞ্জেলিনা জোলি
ঐশ্বরিয়া রাই
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
অনিমেষ আইচ
মেজবাউর রহমান সুমন
অমিতাভ রেজা
মোস্তফা সরয়ার ফারুকী
গিয়াস উদ্দিন সেলিম
৬টি প্রিয় চলচ্চিত্র—
মনপুরা
টেলিভিশন
থ্রি ইডিয়টস
টাইটানিক
বারফি
ব্ল্যাক
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার
নেপাল
ভারত
থাইল্যান্ড
সিঙ্গাপুর
সেন্ট মার্টিন
নীলগিরি
৮টি প্রিয় খাবার—
মায়ের হাতের খাবার
চকলেট
আইসক্রিম
বিফ
কাস্টার্ড
ফ্রাইড চিকেন
গ্রিল চিকেন
৯ জন পছন্দের লেখক—
সমরেশ মজুমদার
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
তসলিমা নাসরিন
রবীন্দ্রনাথ ঠাকুর
ইমদাদুল হক মিলন
শরত্ চন্দ্র চট্টোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
জীবনানন্দ দাস
১০টি প্রিয় নাটক—
বন্ধন
সমুদ্র বিলাস
পক্ষীরাজ
৫১-বর্তী
লীলাবতী
বাতাসে মুক্তির গান
মন ফড়িংয়ের গল্প
সার্কেল
এইসব দিনরাত্রি
সংশপ্তক।