ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
খোঁজখবর
নতুন চলচ্চিত্রে

লাক্সতারকা মম নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় 'এই মুহূর্তে' ছবিতে মমকে দর্শকরা দেখতে পাবেন। নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মম বলেন, 'এখানে জয়া নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করবো। জয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। মূলত তার জীবনের ট্র্যাজেডিকে ঘিরে ছবির কাহিনী আবর্তিত হবে। আগামী এপ্রিল মাস থেকে এ ছবির শুটিং শুরু হবে।' পার্থ বড়ুয়া, নাঈমসহ বেশ ক'জন তারকাশিল্পীর এতে অভিনয় করার কথা রয়েছে। এদিকে, মম কলকাতার ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সতীদাহ প্রথা নিয়ে ওই ছবিটির প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এ ছবিতে অভিনয়ের ব্যাপারেও তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। তৌকীর আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' ছবিতে অভিনয় করে মম ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর আবার তিনি রুপালি পর্দা কাঁপাতে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। বর্তমানে মমর দুটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলো হলো—'নিশিগন্ধা' ও 'আসিন'।

নতুন বিজ্ঞাপনচিত্রে

লাক্সতারকা ইশানা নতুন একটি বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করলেন। বিজ্ঞাপনচিত্র প্রসঙে্গ ইশানা বলেন, 'সম্প্রতি পাঞ্জেরি প্রকাশনীর একটি বিজ্ঞাপনে কাজ করেছি। শুরুতে এতে অভিনয় করতে চাইনি। গল্প আর চরিত্রটি পছন্দ হওয়ার কারণে রাজি হয়েছি। কাজটা আমার বেশ পছন্দও হয়েছে। বিজ্ঞাপচিত্রটিতে আমাকে পরীর ভূমিকায় দেখা যাবে।' এদিকে ইশানা অভিনীত ধারাবাহিক নাটক 'সুখে থাকলে ভূতে কিলায়' একুশে টিভিতে প্রচার হচ্ছে। শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় এই নাটকে ইশানা খুশি নামের একটি মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। এ ছাড়া 'ক্ষণিকালয়' নামে আরেকটি ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করছেন।

পঞ্চকবির গানে

পঞ্চকবির গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন 'সেরা কণ্ঠ'খ্যাত তারকা সোমনুর মুনির কোনাল। তিনি অ্যালবামের যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যেই তিনি পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনের বেশ কিছু গান নির্বাচন করে ফেলেছেন। এ প্রসঙ্গে কোনাল বলেন, 'এর আগে আমি আধুনিক ও মেলোডি বেজ গান করেছি। সেগুলো বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এবার শ্রোতাদের ভিন্ন স্বাদ দিতে পঞ্চকবির গান নিয়ে অ্যালবাম করতে যাচ্ছি। অনেক আগে থেকেই পঞ্চকবির গান নিয়ে অ্যালবাম করার ইচ্ছে ছিল। এরই মধ্যে অ্যালবামের জন্য কিছু গান পছন্দ করেছি। অ্যালবামটিতে পিয়ানোর প্রাধান্যটা একটু বেশি থাকবে।' চলতি বছরের ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে শিরোনামহীন এ অ্যালবামটি বাজারে আসবে।

একাত্তরের আদর্শে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শশী মুক্তিযুদ্ধ দেখেননি। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ তিনি অন্তরে ধারণ করে রেখেছেন। তারই ধারাবাহিকতায় তিনি একটি মুক্তিযুদ্ধের টেলিছবিতে অভিনয় করেছেন। টেলিছবির শিরোনাম 'জোর'। এটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। শশী বলেন, 'এ টেলিছবিতে আমি একজন সাহসী নারীর ভূমিকায় অভিনয় করেছেন। যুদ্ধের সময় তিনি বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। সে কারণে যুদ্ধের একপর্যায়ে তাকে পাক-হানাদারদের কোপানলে পড়তে হয়েছে।' তিনি আরও বলেন, 'মুক্তিযুদ্ধ না দেখলেও 'জোরে' অভিনয় করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময়কার ভয়ঙ্কর চিত্র অনুধাবন করতে পেরেছি।' এতে পাক-হানাদারের ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া এতে ১৩ জন শিশুশিল্পী অভিনয় করেছে। স্বাধীনতা দিবসে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।

অভিনয়ে ফেরা

বেশকিছুদিন ধরে মিডিয়ায় বাইরে রয়েছেন চিত্রনায়িকা দিতি। মাঝে কিছুদিন দেশের বাইরে ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরেছেন। সম্প্রতি তিনি অভিনয়ে ফিরলেন। 'কানামাছি' শিরোনামের নাটকে দেখা যাবে তাকে। নাটকে দিতির সঙ্গে আরও অভিনয় করছেন রওনক হাসান ও অপর্ণা ঘোষ। 'কানামাছি' প্রচলিত পারিবারিক কাহিনীর খুনসুটির ওপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে। নাটকের গল্পে দিতি অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে দিতি বলেন, 'তরুণ প্রজন্মের অনেকের সঙ্গেই বিভিন্ন সময়ে কাজ করেছি। এবার রওনক ও অপর্ণার সঙ্গে অভিনয় করছি। ওরা খুব কো-অপারেটিভ। নাটকটির গল্পটিও চমত্কার। আশা করি, দর্শকের ভালো লাগবে।' উল্লেখ্য, পারভীন সুলতানা দিতি 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। কিছুদিনের মধ্যেই এ ছবির শেষ অংশের শুটিং শুরু হবে।
( লেখাটি পড়া হয়েছে ১১৭ বার )
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২৫
ফজর৩:৪৭
যোহর১১:৫৬
আসর৪:৩৫
মাগরিব৬:৪১
এশা৮:০৩
সূর্যোদয় - ৫:১৩সূর্যাস্ত - ০৬:৩৬
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.