ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
চলতি বছরের প্রথম চতুর্ভাগে এইচপি ও লেনোভোর ২০ ভাগ নোটবুক বিক্রি কমার আশংকা
মোজাহেদুল ইসলাম
প্রযুক্তি বিশ্বে পরিবর্তন আসছে নানা দিক থেকেই। প্রযুক্তি পণ্যেও এখন এসেছে ব্যাপক বৈচিত্র্য। আর তাতে করে ডেস্কটপ পিসি বা নোটবুকের মতো ডিভাইসগুলোর চাহিদা অনেকটাই কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সূত্র ধরেই চলতি বছরের প্রথম চতুর্ভাগের হিসেবে বিশ্বের দুই পিসি জায়ান্ট এইচপি এবং লেনোভো আশংকা করছে নিজেদের নোটবুকের বিক্রি কমে যাওয়ার। আর এই কমে যাওয়ার পরিমাণটাও নেহায়েত কম নয়। তাদের আশংকা অনুযায়ী, নোটবুকের বিক্রি প্রায় ২০ ভাগ কমে যাবে এই জানুয়ারি-মার্চ চতুর্ভাগে। প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ডিজিটাইমস-এ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর সাথে সাথে তাইওয়াননির্ভর নির্মাতাদের নোটবুক বিক্রির পরিমাণও কমে যাবে বলে জানিয়েছে তারা। তাইওয়াননির্ভর ওডিএম (অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারারস)গুলোই বিশ্বের প্রায় ৯০ ভাগ নোটবুকের বাজার দখল করে রেখেছে। চলতি বছরের প্রথম চতুর্ভাগে তাদের নোটবুকের বিক্রির পরিমাণ ধারণা করা হচ্ছে ৩৮.৭৪ মিলিয়ন। যা এর আগের চতুর্ভাগের তুলনায় ১১.৩ শতাংশ এবং গত বছরের একই চতুর্ভাগের তুলনায় ৮.৭ শতাংশ কম। এই সময়ে যে পরিমাণ নোটবুক বিক্রি হবে, তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হবে মাঝারি আকারের (১৫ ইঞ্চি) নোটবুকগুলো। এর পরিমাণ মোট নোটবুকের বাজারের প্রায় ৩৯.৯ শতাংশ। আর ১৬ ইঞ্চি বা তার চেয়ে বড় আকারের যেসব নোটবুক বিক্রি হবে, তার পরিমাণ হবে অত্যন্ত কম—মাত্র ৫.৫ শতাংশ। এ কারণেই হয়ত অ্যাপল তাদের ১৭ ইঞ্চি আকারের ম্যাকবুক প্রো উত্পাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে। তবে বড় আকারের নোটবুকের চাহিদা খুব কম হলেও একটু ছোট আকারের (১৪ ইঞ্চি) নোটবুক কিন্তু চাহিদার দিক থেকে পিছিয়ে নেই। ডিজিটাইমস জানাচ্ছে, নোটবুকের বাজারের প্রায় ৩৪.৬ শতাংশই দখল করে রাখবে ১৪ ইঞ্চি আকারের নোটবুক। ডিজিটাইমস জানাচ্ছে, প্রথম চতুর্ভাগটি এইচপিকে আবারও শীর্ষস্থান ফিরিয়ে দিতে সক্ষম হতে পারে। এ সময়ে এইচপি'র দখলে থাকবে বাজারের ১৭.৮ শতাংশ আর একই সময়ে লেনোভোর দখলে থাকবে বাজারের ১৫.৪ শতাংশ।
( লেখাটি পড়া হয়েছে ৬৩ বার )
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২২
ফজর৩:৪৮
যোহর১১:৫৫
আসর৪:৩৪
মাগরিব৬:৪০
এশা৮:০১
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৩৫
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.