ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
সংখ্যালঘুদের উপর হামলা করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না :সুরঞ্জিত
ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলা করে ট্রাইব্যুনাল বন্ধ বা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। ১৯৭১ সালেও মুক্তিযুদ্ধ চলাকালীন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল সংখ্যালঘু সমপ্রদায়। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। নির্যাতন, ধর্ষণ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে পাকিস্তান রক্ষা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে যারা সংখ্যালঘুদের ওপর হামলা করছে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে।

গতকাল বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সম্মুখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত-শিবির সারাদেশে সহিংসতা চালিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর ও পুজামণ্ডপে হামলা, অগ্নিসংযোগ, জাতীয় পতাকায় আগুন, শহীদ মিনার ভাঙচুর এর প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এদেশে জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এটি অমানবিক ও অসাংবিধানিক। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি মন্দির সংস্কার করতে হবে। তিনি বলেন, এখন ঘরে বসে থাকার সময় নয়, জামায়াতের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, শেখ জাহাঙ্গীর আলম, মাকসুদুর রহমান খান মাকসুদ, কবি রবীন্দ্র গোপ, জিএম আতিক, নাসিমা আক্তার লাবু, এনামুল হক এনাম বন্যা দত্ত প্রমুখ।
( লেখাটি পড়া হয়েছে ১৬৫ বার )
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২৪
ফজর৩:৪৭
যোহর১১:৫৬
আসর৪:৩৫
মাগরিব৬:৪১
এশা৮:০৩
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৩৬
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.