ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
লালমনিরহাট দিয়ে আসছে ভারতীয় গরু
করিডোর না করায় রাজস্ব হারাচ্ছে সরকার
লালমনিরহাট প্রতিনিধি ও আদিতমারী সংবাদদাতা
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ও হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাইপথে আসছে ভারতীয় গরু। এসব গরু অবৈধভাবে নিয়ে আসার জন্য রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। এ সিন্ডিকেট চালাচ্ছে জমজমাট ভারতীয় গরুর ব্যবসা। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ভাগা-ভাগি করে নিচ্ছে ওই সিন্ডিকেট। এতে সরকার প্রতিমাসে প্রায় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। সূত্রমতে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার আমঝোল, ঘুটিয়ামঙ্গল, বনচৌকিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারতীয় গরু বাংলাদেশে আসছে। নিয়ম অনুয়ীয় ভারত থেকে গরু আনতে হলে করিডোর করতে হবে। এজন্য জেলার পাটগ্রাম উপজেলার ইসলামপুরে একটি করিডোর স্থাপনও করা হয়েছে। কিন্তু গোটা সীমান্তে গড়ে ওঠা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় গরুর কোন করিডোর করা হচ্ছে না। প্রতিটি গরুর করিডোর করা হলে সরকার পেত ৫শ' টাকা। অথচ এ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার আর লাভবান হচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার গরু ব্যবসায়ী সোলেমান, আমজাদ হোসেন, মোখলেছার রহমান জানান, করিডোর না করে গরু প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে ২শ' টাকা, পুলিশ ৬০ টাকা, ইউনিয়ন পরিষদকে ৬০ টাকা, আনসার ভিডিপিকে ১০ টাকা করে দিতে হয়। বিজিবি সদস্যরা রাতে এসে এসব গরুর হিসাব করে যায়। পরে তাদের লাইনম্যান এসে এসব টাকা আদায় করে। প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা লাইনম্যানের মাধ্যমে চলে যায় সিন্ডিকেটের সদস্যদের পকেটে। সূত্রমতে, ওই সীমান্তগুলো দিয়ে প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ শ' ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করে। করিডোর না হওয়ায় এতে প্রতিমাসে সরকার প্রায় কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
( লেখাটি পড়া হয়েছে ১৮৮ বার )
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২৫
ফজর৩:৪৭
যোহর১১:৫৬
আসর৪:৩৫
মাগরিব৬:৪১
এশা৮:০৩
সূর্যোদয় - ৫:১৩সূর্যাস্ত - ০৬:৩৬
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.