এসব মৃত্যুর সান্ত্বনা নেই স্বজনদের
বাবা-মায়ের নিষেধশোনেনি লোহাগাড়ারকিশোর মিছবাহ!
মো. ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম)
গত ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাঈদীর মুক্তির দাবীতে একটি মিছিল বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ী থেকে বের হয়ে মিছিলে যোগ দেয় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ গোলাম নবী হাজির পাড়ার আহমদ ছফা ও রশিদা বেগমের পুত্র মিছবাহ উদ্দীন (১৫)। মা-বাবা তাকে বার বার মিছিলে যেতে নিষেধ করেন। কিন্তু কিশোর মিছবাহ তাদের বলে, 'একদিন সবাইকে মরতে হবে'। এই বলে মিছিলে চলে যায় সে। কিন্তু ফিরে আসে লাশ হয়ে।
মা-বাবা ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান। তারা বলেন, আমাদের ছেলেকে পুলিশ শেষ করল। আমরা বিচার চাই। একই কথা তার বড় ভাই তৌহিদুল ইসলামের। তিনি বলেন, সাঈদীর মুক্তির দাবিতে মিছিলে যোগ দেয়াই ছিলো তার ছোট ভাইয়ের অপরাধ। এজন্য তাকে পুলিশের গুলি খেয়ে মরতে হলো। চার ভাই তিন বোনের মধ্যে মিছবাহ তৃতীয়। তার বাবা আমিরাবাদের পুরান বিওসি এলাকায় পানের দোকানদারি করেন।