ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
ঈশ্বরদীর টমেটো চাষিদের মাথায় হাত
হরতাল-অবরোধ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
লাগাতার হরতাল ও অবরোধের কারণে ঈশ্বরদীর টমেটো চাষিরা চরম বেকায়দায় পড়েছেন। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কারণে ব্যাংক ও এনজিও-এর ঋণ ও কিস্তি পরিশোধ করতে পারছেন না। দেনার দায়ে ভিটে-মাটি চলে যাওয়ার আশংকায় চাষিরা শংকিত। ঈশ্বরদীতে উত্পাদিত বিপুল পরিমাণ টমেটোর ভোক্তা ঈশ্বরদীতে নেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য ঈশ্বরদীতে বিগত কয়েক বছর যাবত্ বাণিজ্যিক ভিত্তিতে টমেটোর আবাদ হচ্ছে। বর্তমানে স্থানীয়ভাবে টমেটোর কোন ক্রেতা পাওয়া যাচ্ছে না। হরতাল-অবরোধের কারণে ঢাকাসহ অন্যান্য এলাকা হতে কোন পাইকার আসতে পারছে না। টমেটোর পূর্ণ মৌসুমে দ্রুত টমেটো পেকে যাচ্ছে। অথচ ক্রেতা পাওয়া যাচ্ছে না। ক্রেতা সংকটের কারণে জমিতেই টমেটো পেকে পচন ধরছে।

চাষিরা জানান, প্রায় এক মাস আগে থেকে টমেটোর পূর্ণ মৌসুম শুরু হয়েছে। ঋতু পরিবর্তনের কারণে রোদের প্রখর তাপ এবং গরম পড়ে যাওয়ায় টমেটো দ্রুত পেকে যাচ্ছে। অন্যান্য বছর এই সময়ে প্রতিদিনই ঈশ্বরদী হতে ১৫-২০ ট্রাক টমেটো ঢাকাসহ অন্যান্য স্থানে সরবরাহ হয়ে থাকে। এবারে শুরুতে শীতের প্রকোপ বেশি থাকায় টমেটো ক্ষতিগ্রস্ত ও নাবলা হয়ে যায়। ঈশ্বরদীতে মৌসুমের প্রথম দিকে ১৬০০-১৮০০ টাকা মণ দরে টমেটো বিক্রি হয়। বাজারে আমদানি বেড়ে যাবার পর দাম কমতে কমতে ৭০০-৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছিল। দাম কমলেও বিপুল ফলন পাওয়া যায়। চাষিরা বলেন, এবারে টমেটোর দাম অন্যান্য বারের তুলনায় বেশি পাওয়ায় অনেকেই আশান্বিত ছিল। কিন্তু ঘন ঘন হরতাল-অবরোধে চাষিদের এখন মাথায় হাত। হরতালের কারণে ঢাকা বা অন্য কোন শহরেও টমেটো পাঠাতে পারছেন না। পাইকারি বাজারে ক্রেতা/ফড়িয়া নেই। টমেটো সংরক্ষণেরও কোন ব্যবস্থা না থাকায় টমেটো চাষিরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
( লেখাটি পড়া হয়েছে ৭৩৭ বার )
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২৬
ফজর৩:৪৭
যোহর১১:৫৬
আসর৪:৩৫
মাগরিব৬:৪১
এশা৮:০৪
সূর্যোদয় - ৫:১৩সূর্যাস্ত - ০৬:৩৬
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.