ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
গানের শুটিংয়ে মালয়েশিয়া যাচ্ছেন মেহজাবিন
বিনোদন রিপোর্ট
মোবাইল কোম্পানির সিরিজ বিজ্ঞাপনে টানা কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত আছেন। এ কারণে অন্য সব শিডিউলই তাকে পেছাতে হয়েছে। মেহজাবিন বলেন, 'আমাকে খুব স্বাভাবিকভাবেই সেল ফোনের বিজ্ঞাপনের শুটিংকেই সবচেয়ে আগে প্রাধ্যান্য দিতে হয়। কারণ এর চুক্তির সময়ই এটা লেখা থাকে। তাই আমি সকল নির্মাতাকেও এটা বলে রাখি। ফলে আমার সাথে কারও এই নিয়ে কোনো সমস্যা হয় না। কারণ আমি মনে করি কাজের ক্ষেত্রে শিডিউল ফাঁসানো কোনো ভালো উদাহরণ হতে পারে না। তাই আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই।'

তবে মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের শুটিং শেষ করেই 'পরবাসিনী' চলচ্চিত্রের গানের শুটিংয়ে যাবেন মালয়েশিয়া। ইমনের সাথে তার একটি টাইটেল গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তানভীর ও এলিটা। এই ছবির শুটিংয়ের কাজে মালয়শিয়ার বিভিন্ন লোকেশনে যাবেন পুরো ইউনিট। ছবির কাজ প্রসঙ্গে মেহজাবিন বলেন, 'আমি একসাথে অনেকগুলো কাজে বিশ্বাসী নই। তাই আমি খুব সিরিয়াসলি 'পরবাসিনী'র কাজটি করছি। এ ছবিটি নিয়ে এরই মধ্যে দর্শকদের ভেতর কৌতূহল তৈরি হয়েছে। পরিচালক স্বপন ভাইয়ের সাথেও তাই প্রতিনিয়ত ছবিটি নিয়ে কথা হচ্ছে। আশা করি ছবিটি রিলিজ হলে দর্শকদের সেই প্রত্যাশা ও প্রাপ্তির ভেতরে কোনো ধরনের ঘাটতি তৈরি হবে না।'
( লেখাটি পড়া হয়েছে ৯৯১ বার )
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২৬
ফজর৩:৪৭
যোহর১১:৫৬
আসর৪:৩৫
মাগরিব৬:৪১
এশা৮:০৪
সূর্যোদয় - ৫:১৩সূর্যাস্ত - ০৬:৩৬
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.