ঢাকা, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্পুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪
সর্বশেষ সংবাদ সংকট মোকাবেলায় আলোচনার বিকল্প নেই: সৈয়দ আশরাফ | চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নিহত | শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে | ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির এক বছরের জেল | ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি | হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
ছাড়া পেলেন বিএনপির চার নারী এমপি
ইত্তেফাক রিপোর্ট
আটক বিএনপির চার নারী এমপি ছাড়া পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ১৮ দলের হরতাল চলাকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির চার নারী সংসদ সদস্যকে আটক করেছিল পুলিশ। এরা হলেন, রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, শাম্মি আক্তার ও রাশেদা বেগম হীরা। তাদের আটক করা হয়।

এ ব্যাপারে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের বলেছিলেন, আটক চার নারী সংসদ সদস্যকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ চার এমপি দলের কার্যালয়ে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। এসময় মহিলা পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এই ঘটনার পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। পুলিশের গাড়ির ভেতরেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে দড়জা খুলে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার ও পুলিশ কনস্টেবল শরীফা।

ফারুক বলেন, পুলিশ তাদের যেভাবে টেনে হেঁচড়ে আটক করেছে, তা সাংবাদিকরা দেখেছেন। এভাবে সংসদ সদস্যদের গ্রেফতার নজির বিহীন ঘটনা।'

তিনি অভিযোগ করে বলেন, সরকার আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। শান্তিপূর্ণ হরতাল চলছে। এরপরও পুলিশ-র্যাবসহ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়ন চলছেই। তবে আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার যতো নির্যাতন চালাবে, আন্দোলন ততো কঠোর হবে। সরকার পতনের এক দফা আন্দোলন চলবেই।

এদিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, সুলতান সালাহউদ্দিন টুকু, বেলাল আহমেদসহ ১০/১২ জন কর্মী কার্যালয়ের ভেতরে কলাপসিবল গেইটের ভেতরে অবস্থান করছেন। পুলিশ বাইরে থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না বলে জানান তিনি।
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদের জন্য হরতালের বিকল্প খুঁজতে হবে। তার এই বক্তব্য আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২৩
ফজর৩:৪৭
যোহর১১:৫৫
আসর৪:৩৪
মাগরিব৬:৪০
এশা৮:০২
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৩৫
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.