ঢাকা, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৩, ৫ মাঘ ১৪১৯, ৫ রবিউল আওয়াল ১৪৩৪
সর্বশেষ সংবাদ বিপিএল : খুলনাকে ৬২ রানে হারালো ঢাকা | সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু | বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু | বরিশাল বার্নার্সের বিপক্ষে ৩৩ রানের জয় পেয়েছে সিলেট রয়্যালস | ২২ জানুয়ারি দেশে ফিরছে বাইরাইনে নিহত বাংলাদেশিদের লাশ | ২০ জানুয়ারি থেকে পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা মালিক পক্ষের | আলজেরিয়ায় সামরিক অভিযান, ৩৫ জিম্মি নিহত | আলজেরিয়ার গ্যাস কমপ্লেক্স মুক্ত, ৩৫ জিম্মি নিহত
পিপার স্প্রে বন্ধে সরকারকে উকিল নোটিস
ইত্তেফাক রিপোর্ট
আগামী ২৪ ঘণ্টার মধ্যে পিপার স্প্রে বন্ধে সরকারকে উকিল নোটিস দেয়া হয়েছে। নোটিসে বলা হয়েছে, সরকারবিরোধী বিভিন্ন সভা-সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অমানবিকভাবে বিষাক্ত ও ক্ষতিকারক পিপার স্প্রে ব্যবহার করছে। নোটিসে দাবি করা হয়, এটি মানবদেহের জন্য ক্ষতিকারক। লসঅ্যাঞ্জেলস টাইমস ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পিপার স্প্রের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে ৬১ জনের মৃত্যু ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে। পিপার স্প্রের কারণে ক্যান্সারও হতে পারে বলে ইউএস আর্মির এক গবেষণায় বলা হয়েছে। এছাড়া হূদযন্ত্র, ফুসফুস, স্নায়ু ও মস্তিষ্কের ক্ষতির পাশাপাশি এটি প্রাণ সংহারের কারণ হতে পারে বলেও ওই গবেষণায় উলে¬্লখ করা হয়।

নোটিসে বলা হয়, পেশাজীবী শিক্ষকদের উপরও মানবদেহের জন্য ক্ষতিকারক পিপার স্প্রে নামে এক ধরনের অস্ত্র প্রয়োগ করা হচ্ছে। এর ফলে ইতিমধ্যে আক্রান্ত মানুষ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হচ্ছে। একজন নাগরিকের সুস্থভাবে বাঁচার এবং শান্তিপূর্ণ সভা ও সমাবেশ করার অধিকার রয়েছে। সংবিধানে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই এই সাংবিধানিক অধিকার কোনভাবেই খর্ব করা যাবে না।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এখলাছউদ্দিন ভুঁইয়া ডাকযোগে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালক বরাবর এই নোটিস পাঠান। নোটিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পিপার স্প্রের ব্যবহার বন্ধ করা না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে বলেও ওই আইনজীবী জানান।
( লেখাটি পড়া হয়েছে ৩৩৪ বার )
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
ননএমপিও শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। এটি কি আপনি যৌক্তিক বলে মনে করেন?
 হ্যাঁ   না   মন্তব্য নেই
মতামত দিনফলাফল
আজকের নামাজের সময়সূচী
মে - ২১
ফজর৩:৪৮
যোহর১১:৫৫
আসর৪:৩৪
মাগরিব৬:৩৯
এশা৮:০১
সূর্যোদয় - ৫:১৩সূর্যাস্ত - ০৬:৩৪
বছর : মাস :
সম্পাদক: আনোয়ার হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। e-mail: ittefaq@bangla.net
Copyright The Daily Ittefaq © 2013 Developed By : orangebd.com.