ফেব্রুয়ারি ১৪, ২০১১, সোমবার : ২ ফাল্গুন, ১৪১৭
আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
ইত্তেফাক রিপোর্ট
আজ সোমবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৩০.৫, মংলায়
৯.৬, শ্রীমঙ্গলে
৬টা ৩২
৫টা ৫৩
আহা আজি এ বসন্তেঃ
নাচে গানে বাসন্তী শাড়িতে প্রাণোচ্ছল নগরী

০০ মাহবুব রনি

'আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে এত বাঁশি বাজে, এত পাখি গায়ঃ।' গতকাল রবিবার ছিল ঋতুরাজ বসন্তের প্রথম দিন। রঙ লেগেছে বনে বনে, মানুষের মনে, এমনকি নগর জীবনেও। বসন্তের উতল হাওয়া দোলা দিয়েছে প্রকৃতিকে, আমাদের জীবনেও লেগেছে তার পরশ। চারদিকে বাসন্তী রংয়ের আল্পনা। মনের আগল খুলে প্রেমিক যুগলের পথচলা। চোখের তারার নাচন। কোকিলের সুরে ভেসে বেড়িয়েছে নতুন দিনের স্বপ্ন। প্রিয় বাঙালি মেতেছিল বসন্তবরণে। নানা সাজে, নানা রঙে, নানা আয়োজনে সে উৎসর ছাপিয়ে গিয়েছিল সকল আবিলতা। অশোক, পলাশ আর শিমুলের লালে প্রকৃতি হয়ে উঠেছিল রঙিন। আর সে রঙে রাজধানীসহ সারাদেশের মানুষ মেতে উঠে নতুন উদ্দীপনায়।

ইট কাঠ পাথরের শহুরে জীবনকে ক্ষণিকের জন্য মুলতবি রেখে বসন্তবরণের মূল উৎসব অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। কিশোরী, তরুণীর গালে আল্পনা। বাসন্তী শাড়িতে ধরা দেয় বসন্তের আগমনী।
 Click for Details
ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী নিহত
বাড্ডায় সড়ক অবরোধ-ভাংচুর, ৩১ লাখ টাকা ছিনতাই

০০ ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বাড্ডায় ছিনতাইকারীর গুলিতে রবিবার দুপুরে এক ব্যবসায়ী মারা গেছেন। প্রায় একই সময় পুরানো ঢাকার গেন্ডারিয়ায় ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন ভোজ্যতেল প্রতিষ্ঠানের ম্যানেজার। নিহত শামছুল ইসলাম (৫০) মেসার্স সাঁতারকুল রাইস এজেন্সির মালিক ছিলেন বলে জানা যায়। দুই ঘটনায় ৩১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গেন্ডারিয়ায় ভোজ্যতেল প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল হককে (৪০) গুলি করে ১৯ লাখ টাকা নিয়ে যায়। শামছুল ইসলামকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। গণপিটুনির পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৬ লাখ টাকার মধ্যে ৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা মধ্যবাড্ডার প্রগতি সরণী অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। দুই ঘন্টা সড়ক অবরোধ করে জনতা বিক্ষোভ করে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ইত্তেফাককে বলেন, রবিবার দুপুর ২টার দিকে শামছুল ইসলাম ১৬ লাখ টাকা জমা দিতে ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন।
 Click for Details
মিসরে পার্লামেন্ট বিলুপ্ত, সংবিধান স্থগিত
সাবেক প্রধানমন্ত্রী-মন্ত্রীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ইত্তেফাক ডেস্ক

হোসনি মোবারকের পদত্যাগের দুই দিন পর দেশটির নতুন সেনা শাসকরা গতকাল রবিবার পার্লামেন্ট বিলুপ্ত করেছে। একইসঙ্গে সংবিধানও স্থগিত করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, আমাগী ছয় মাস তারা ক্ষমতায় থাকতে পারে। নির্বাচনের মাধ্যমে তারা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবে। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ প্রচারিত 'ইশতেহার নাম্বার ৫' এর মাধ্যমে সংবিধান স্থগিত করা এবং দেশে নতুন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নির্বাচন অনুষ্ঠানের জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনী মিসরের অন্তর্বতীকালীন সরকারের দায়িত্ব পালন করবে বলেও টিভিতে ঘোষণায় জানানো হয়। এ সময়ের মধ্যে তাদের হাতে আইনপ্রণয়নের ক্ষমতা থাকবে। এছাড়া সংবিধানের সংশোধনী পর্যবেক্ষণে কমিটি গঠন ও সুষ্ঠ নির্বাচনের জন্য কার্যকর সংবিধান প্রণয়নেরও নিশ্চয়তা দেওয়া হয়। তবে নির্বাচনের আগ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হোসেইন তানতাই রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
 Click for Details

রাজধানীর কিছু এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ থাকলেও এই পানি ব্যবহারে ক্ষতির আশঙ্কা নেই_ওয়াসার এমডির এই বক্তব্য কি গ্রহণযোগ্য?
হ্যা
না
মন্তব্য নেই



বিশ্বকাপ ক্রিকেটের টিকিট সংগ্রহে দর্শকদের হয়রানি এড়ানো সম্ভব ছিল বলে মনে করেন কি?
হ্যা: ৮৭%, না: ১২%, মন্তব্য নেই: ২%
 
  The Daily Ittefaq - Established: 24th December, 1953.
Privacy Policy | Feedback | Contact Us