০০ ইত্তেফাক রিপোর্ট আজ শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৩৬, চুয়াডাঙ্গায়
২৫.৫ , কক্সবাজারে
৫টা ১৯
৬টা ৫০
|
আসছে আফ্রিকার ধান 'নিরিকা' বদলে দেবে কৃষি অর্থনীতি সব মৌসুমে আবাদ হবে সেচ লাগবে না নষ্ট হবে না খরায়
০০ নিজামুল হক
আফ্রিকার কৃষি অর্থনীতি বদলে দেয়া ধান নিউ রাইস ফর আফ্রিকা (নিরিকা) এখন আবাদ হবে বাংলাদেশে। সরকারি উদ্যোগে ইতিমধ্যে এ ধানের পরীক্ষামূলক আবাদ করে সুফল পাওয়া গেছে। আচিরেই কৃষকদের মাঝে আবাদের জন্য এ ধান বীজ সরবরাহ করা হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কপের্ারেশনের (ডিএডিসি) কাছে বর্তমানে ১ টন নিরিকা ধানের বীজ মজুদ আছে বলে সংশিস্নষ্টরা জানিয়েছেন। একটি জাতের ধান আবাদে সুফল পাওয়ায় সমপ্রতি নিরিকা-২, নিরিকা-৩, নিরিকা-৪ এবং নিরিকা-১০ নামে আরো চারটি নতুন জাতের ধান বাংলাদেশে আনা হয়েছে।
বিএডিসির সদস্য পরিচালক ( বীজ ও উদ্যান) মোঃ নূরুজ্জামান বলেন, এক সময় আফ্রিকাকে অন্য দেশ থেকে চাল আমদানি করতে হত। আবাদযোগ্য তেমন জমিও ছিল না। কিন্তু সে দেশের কৃষি বিভাগ 'নিরিকা' নামে একে একে ৭৮টি নতুন উন্নত জাত উদ্ভাবন করে সে দেশের কৃষি অর্থনীতির চাকা বদলে দিয়েছে।  |
ইজারাবিহীন ব্যবস্থাপনায় বদলে গেছে সদরঘাটের চিত্র
০০ মোহাম্মদ আবু তালেব
বদলে গেছে সদরঘাটের চিত্র। নেই কোন লাগেজ টানাটানি। নেই কোন কুলির দৌরাত্ম্য, যাত্রী হয়রানি, জুলুম। হকার নেই পন্টুনে। যাত্রী সচেতনতা-নির্দেশনামূলক রং-বেরং-এর ফেস্টুন, ব্যানার ঝুলছে সারা টার্মিনালে। যাত্রীদের উদ্দেশ্যে চলছে মাইকিং, বিলি করা হচ্ছে লিফলেট, কুলির রেট চার্ট টানিয়ে দেয়া হয়েছে প্রতিটি গেটে। আকাশী রংয়ের পোশাকে নম্বরযুক্ত কুলিরা দাঁড়িয়ে আছে গেটে গেটে। কর্মকর্তাদের নেতৃত্বে চলছে মনিটরিং টিমের কার্যক্রম। যেখানেই কোন সমস্যা, ছুটে যাচ্ছে বিআইডবিস্নউটিএ'র বিশেষ টিমের কর্মকর্তাবৃন্দ। পরিষ্কার-পরিচ্ছন্ন টার্মিনাল, এ যেন অন্য রকম এক সদরঘাট। যাত্রী হয়রানি বন্ধের উদ্দেশ্যে শ্রম যার মজুরি তার নীতিতে গত ১ জুলাই থেকে সদরঘাট নৌ-টর্াির্মনালে চলছে ইজারাবিহীন শ্রম ব্যবস্থাপনা। নানা পর্যায়ে মত বিনিময় শেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি ১ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এই শ্রম ব্যবস্থাপনা পদ্ধতি।  |
রাজধানীর নিম্নাঞ্চলে পানি জলাবদ্ধতার আতংক
০০ ইত্তেফাক রিপোর্ট
বর্ষা মৌসুম রাজধানীবাসীর জন্য এক আতঙ্কের নাম। বর্ষাকাল এলেই নগরবাসীর থিকথিকে কাদা, সুয়ারেজ উপচে ওঠা নোংরা-আবর্জনা ঠেলে চলাচল করা আর রাস্তায় রাস্তায় জলাবদ্ধতার ফলে নগরবাসীর ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে বসে থাকা। বছরের পর বছর পেরিয়ে যায়, কিন্তু এই দুর্ভোগ মেনে নিয়েই চলাচল করতে হয় নগরবাসীকে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কার্যতঃ কোন পদক্ষেপ নজরে পড়ে না নাগরিকদের। যদিও রাজধানীবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্বে নিয়োজিত থাকা সিটি কর্পোরেশন কতর্ৃপক্ষ দাবি করেন যে, তারা নগরবাসীর সমস্যা লাঘবে কাজ করে চলেছেন। তবে নগর পরিকল্পকদের মতে, নগরীর পানি সরে যাওয়ার জন্য স্থান না থাকায় এ জলাবদ্ধ সমস্যা কাটছে না। মূলতঃ নদী-খাল ভরাট করে অপরিকল্পিত নগরায়ণের কারণেই এই সমস্যা প্রকট হচ্ছে দিন দিন।
এরই মধ্যে রাজধানী ঢাকার নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা পানিতে ডুবে গেছে। আর একদিন বা দুইদিন বৃষ্টি হলেই ঢাকার নিম্নাঞ্চল ছাড়িয়ে পানি উঠে আসবে শহরের উঁচু এলাকাতেও।  |
|
|