![]() |
![]()
![]()
![]()
|
জুন ২০, ২০১০, রবিবার : ৬ আষাঢ়, ১৪১৭
আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
|
সীসাযুক্ত রং-এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধে আইন চাই ০০ তিন সংগঠনের সেমিনার ০০ ইত্তেফাক রিপোর্ট ''সীসাযুক্ত রং এর ব্যবহার ব্যাপকতা ঃ মারাত্মক ঝুঁকি ও আমাদের করণীয়" শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, সীসাযুক্ত রং-এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করতে আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন চাই। গতকাল শনিবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এনভায়রনমেন্ট অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এবং বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা জানান। রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক. এম মুহিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, পবার চেয়ারম্যান আবু নাসের খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. জাফর মাহমুদ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডোর প্রধান গবেষক ড. হোসেন শাহরিয়ার। বক্তারা বলেন, দেশে ব্যবহৃত সব ধরনের রং-এ ক্ষতিকর সীসা রয়েছে এবং অধিকাংশ কোম্পানির রং-এ সীসার পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে অনেকগুণ বেশি। সারাদেশে মোট জনসংখ্যার প্রায় ৮৮ শতাংশ মানুষ কোন না কোনভাবে সীসাজনিত দূষণের কারণে অসুস্থ হয়ে পড়ছে। এদের মধ্যে শিশু এবং বয়স্করা সর্বাধিক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। তারা অবিলম্বে প্রচার অভিযানের মাধ্যমে দৈনন্দিন ব্যবহৃত রং-এ সীসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করতে এবং সচেতন কার্যক্রম শুরু করার আহ্বান জানান। বক্তারা শিশুদের বাড়ন্ত শরীর সহজে সীসা গ্রহণ করে, সীসাজনিত দূষণের কারণে শিশুদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি হয় না, আচরণগত সমস্যা দেখা দেয়, কানে শুনতে সমস্যা হয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই প্রজনন সমস্যা দেখা দেয়। এসডো পরিচালিত "রং-এ সীসার উপস্থিতি ও ক্ষতিকর প্রভাব" শীর্ষক গবেষণার তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর গড়ে প্রায় ৭৭,২২০ মেট্রিক টন শোভাবর্ধনকারী রং উৎপাদিত হয়। এর শতকরা প্রায় ৯৮ ভাগ রং-এ সীসার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বহুগুণ বেশি। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, বাড়িতে অফিস কারখানাসহ সকল জায়গায় রং এর ব্যবহার। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তিনি ''সীসামুক্ত রং চাই'' এ দাবির উপর নিয়মনীতি প্রণয়ন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। উলেস্নখ্য, বাংলাদেশে ছোট বড়, মাঝারি রং উৎপাদনকারী কোম্পানির সংখ্যা ৩৭টি। তবে বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের আওতাভুক্ত কোম্পানির সংখ্যা ৩১টি। এসডো-এর সদ্য সমাপ্ত রং-এ সীসার উপস্থিতি নিয়ে গবেষণা ও ল্যাবরেটরী পরীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে উৎপাদিত, আমদানিকৃত সকল রং-এ সীসা রয়েছে।
|
| The Daily Ittefaq - Established: 24th December, 1953. Privacy Policy | Feedback | Contact Us ![]() |
||
![]() |
||






