‘সুন্দরবন বিনাশী’ কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বন্ধের দাবিতে সাইকেলর র্যালি করেছে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘সুন্দরবন রক্ষায় আমরা’, ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘পশুর রিভার ওয়াটারকিপার’ নামের চারটি সংগঠন।
শনিবার (২৮ জুন) সকালে মোংলার মিঠাখালী বাজারে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র এখনই বন্ধ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলো একত্রিত করে দায়িত্বশীলতার সঙ্গে বণ্টন করতে হবে।
র্যালির উদ্বোধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মো. নাজমুল হক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন ধরিত্রী রক্ষায় আমরা-এর নেতা জানে আলম বাবু, মো. হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমুখ।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক: আনু মুহাম্মদ